ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ads

সিলেট নগরের উপকণ্ঠ কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের পাঁচটি আগুন নেভাতে কাজ করছে।


সিলেট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ারদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।


বিদ্যুৎ বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, সাব স্টেশনে অনেকগুলো প্যানেল আছে। কোনটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখই বলা যাচ্ছে না। তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

ads
ads
ads

Our Facebook Page